FIFA World Cup 2026

ইকুয়েডরের কাছে হেরে দলের একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ, আর্জেন্টিনার লজ্জার নজির ছুঁল জার্মানি

ইকুয়েডরের কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরেছে জার্মানি। এই হারের জন্য দলকেই দায়ী করেছেন দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান। তাঁর মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন ফুটবলারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১১:২৭
Share:

হতাশ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে ইকুয়েডর। গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটের লড়াইয়ে টিকে তারা। প্রথম দুই ম্যাচে ছন্দ দেখানো জার্মানি হঠাৎ করেই গুটিয়ে গিয়েছে ইকুয়েডরের সামনে। এই হারের জন্য দলকেই দায়ী করেছেন দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান। তাঁর মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন ফুটবলারেরা।

Advertisement

২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন লেরয় সানে। কিন্তু সেই অগ্রগমন ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দু’টি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাঁদের। জার্মান কোচ বলেন, “আমরা খুব ভাল শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলিতে নামতে চান নাগেসলম্যান। তিনি বলেন, “হার কখনওই ভাল নয়। সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেটা কাজে লাগাতে হবে। পরের ম্যাচগুলোতে এই ভুল করলে হবে না।”

Advertisement

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠলেও এই হারের ফলে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ছুঁয়েছে জার্মানি। বিশ্বকাপে এটি তাদের ২৪তম হার। আর্জেন্টিনাও বিশ্বকাপে ২৪টি ম্যাচ হেরেছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে এই তালিকায় সকলের উপরে মেক্সিকো। ৬৩ ম্যাচ খেলে ২৮টি হেরেছে তারা। ১১৫ ম্যাচ খেলে আর্জেন্টিনা হেরেছে ২৪টি ম্যাচ। ৯০ ম্যাচ খেলে জার্মানিও হেরেছে ২৪টি ম্যাচ। তবে মেক্সিকোর তুলনায় আর্জেন্টিনা ও জার্মানি অনেক বেশি ম্যাচ খেলেছে। ফলে তাদের হারের শতাংশ মেক্সিকোর থেকে কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement