বুধবার রাতে বায়ার লেভারকুসেনকে ২-০ হারিয়ে ডিএফবি পোকাল কাপের ফাইনালে বায়ার্নের ওঠার নেপথ্যে হ্যারি কেন। ছবি: রয়টার্স।
টটেনহ্যাম হটস্পারে খেলার সময় ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। প্রতিযোগিতার সেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন। কিন্তু ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল হ্যারি কেনের। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরে সেই যন্ত্রণা দূর হয়েছে ইংল্যান্ড অধিনায়কের। টানা দ্বিতীয়বার বুন্দেশলিগায় চ্যাম্পিয়ন হলেন হ্যারি। বুধবার রাতে বায়ার লেভারকুসেনকে ২-০ হারিয়ে ডিএফবি পোকাল কাপের ফাইনালে বায়ার্নের ওঠার নেপথ্যেও তিনি।
ভিএফবি স্টুটগার্টকে ৪-২ হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ৩৫তম বুন্দেশলিগা জেতে বায়ার্ন। সেই ম্যাচে একটি গোলও করেছিলেন হ্যারি। ডিএফবি পোকাল কাপের শেষ চারের দ্বৈরথে ২২ মিনিটে তিনিই গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) ২-০ করেন লুইস দিয়াস। উচ্ছ্বসিত হ্যারির কথায়, ‘‘বায়ার্নে দারুণ সুখে আছি। দুর্দান্ত ভাবে লিগ শেষ করেছি। অন্যান্য প্রতিযোগিতায় এখনও অনেক কিছু অর্জন করা বাকি আছে।’’
বরখাস্ত চেলসি ম্যানেজার: ১০৭ দিনের মধ্যেই লিয়ান রোজ়েনিয়রকে বরখাস্ত করল চেলসি। শেষ আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হারে লন্ডনের ক্লাব। এই কারণেই সরিয়ে দেওয়া হল লিয়ানকে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে