Unity Cup

লন্ডনে গিয়ে খেলবে ভারতের ফুটবল দল, মে মাসে ইউনিটি কাপে লিস্টনদের প্রতিপক্ষ জামাইকা

লন্ডনে গিয়ে ফুটবল ম্যাচ খেলবে ভারতীয় দল। বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। চার দেশকে নিয়ে এই প্রদর্শনী প্রতিযোগিতা হবে। ভারত ছাড়া বাকি তিন দেশ হল নাইজেরিয়া, জামাইকা এবং জ়িম্বাবোয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২৩:১৬
Share:

ভারতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।

লন্ডনে গিয়ে ফুটবল ম্যাচ খেলবে ভারতীয় দল। বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। চার দেশকে নিয়ে প্রদর্শনী প্রতিযোগিতা হবে। ভারত ছাড়া বাকি তিন দেশ হল নাইজেরিয়া, জামাইকা এবং জ়িম্বাবোয়ে। চার্লটন অ্যাথলেটিকের মাঠ ‘দ্য ভ্যালি’তে খেলাগুলি হবে।

Advertisement

ভারত দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে ২৭ মে। ভারতীয় সময় রাত ১২টা থেকে হবে ম্যাচ। আগের দিন প্রথম সেমিফাইনালে খেলবে নাইজেরিয়া এবং জ়িম্বাবোয়ে। দুই ম্যাচের বিজয়ী দল ৩০ মে ফাইনাল খেলবে। পরাজিত দুই দল একই দিনে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলবে। অর্থাৎ ভারত অন্তত দু’টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেই।

২৪ বছর পর ইংল্যান্ডে গিয়ে ম্যাচ খেলবে ভারত। ২০০২-এ শেষ বার খেলেছিল জামাইকার বিরুদ্ধে। প্রথম ম্যাচে ০-৩ হারের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র হয়েছিল। ফেডারেশনের সহ-সচিব এম সত্যনারায়ণ বলেছেন, “শক্তিশালী বিপক্ষদের সঙ্গে খেলার একটা মূল্যবান সুযোগ পাওয়া গিয়েছে। ফিফা বিশ্বকাপে খেলা এবং ঐতিহ্যশালী দেশের বিরুদ্ধে খেলব আমরা। এতে দলের খেলোয়াড়েরা অনেক কিছু শিখতে পারবে।”অংশগ্রহণকারী সব ক’টি দেশই ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের উপরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement