FIFA World Cup 2026

বিশ্বকাপে মাঠে নামার আগে হুঁশিয়ারি ইরানের, দেশের বিরুদ্ধে স্লোগান দিলেই থামিয়ে দেওয়া হবে খেলা

বিশ্বকাপ নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তাপের বাতাবরণ চলছেই। এ বার মাঠে নামার আগেই একপ্রস্ত হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। ঠিক কী বলেছে তারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২২:৫৫
Share:

ইরান ফুটবল দল। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তাপের বাতাবরণ চলছেই। এ বার মাঠে নামার আগেই একপ্রস্ত হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। তারা জানিয়েছে, আমেরিকার মাঠে ম্যাচ চলাকালীন কোনও অস্বীকৃত পতাকা দেখানো হলে বা ইরানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে তৎক্ষণাৎ ম্যাচ বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে। ইরান আর কোনও মতেই সেই ম্যাচ খেলবে না।

Advertisement

বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে থেকেই সামরিক সংঘাত চলছে ইরান এবং আমেরিকার। অবস্থা এতটাই খারাপ যে ইরান থাকছে মেক্সিকোয়। তারা আমেরিকায় গিয়ে ম্যাচ খেলেই ফিরে আসবে মেক্সিকোয়। ইরানের অনেক সমর্থক ম্যাচ দেখতে আসার ভিসা পাননি।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামাল বলেছেন, “আমরা ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনও ধরনের অস্বীকৃত পতাকা আনা হলে বা ইরান মাঠে খেলার সময় জাতীয় দলের বিরুদ্ধে স্টেডিয়ামে কোনও স্লোগান দেওয়া হলে, দলের কোচ ম্যাচ বন্ধ করে দেওয়ার অনুরোধ করবেন।”

Advertisement

মিশরের বিরুদ্ধে সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইরান। সেই ম্যাচকে ‘গর্বের ম্যাচ’ বলে ঘোষণা করেছে তারা। দোনিয়ামালি জানিয়েছে, সেই ম্যাচে কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে তার খেয়াল রাখার আশ্বাস দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।

দোনিয়ামালির কথায়, “আমরা বলা হয়েছে, কোনও ধরনের খারাপ ঘটনা ঘটতে দেওয়া হবে না মিশর ম্যাচে।” ইরান প্রথম ম্যাচ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে, ১৫ জুন। এর পর বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement