FIFA World Cup 2026

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার সমর্থকদের! কাতারের পর একই দৃশ্য আমেরিকাতেও, আরও এক বার মন জিতল জাপান

কাতার বিশ্বকাপে প্রথম বার দেখা গিয়েছিল এই ছবি। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন জাপানের সমর্থকেরা। সেই এক দৃশ্য দেখা গেল আমেরিকাতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:০৩
Share:

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন জাপানের সমর্থকেরা। ছবি: এক্স।

বার বার মন জিতে নিচ্ছেন জাপানের সমর্থকেরা। খেলা শেষ হতেই মাঠ ছাড়েন না তাঁরা। গোটা স্টেডিয়াম পরিষ্কার করার পরে স্টেডিয়াম ছাড়েন তাঁরা। কাতার বিশ্বকাপে প্রথম বার দেখা গিয়েছিল এই ছবি। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন জাপানের সমর্থকেরা। সেই এক দৃশ্য দেখা গেল আমেরিকাতেও।

Advertisement

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল জাপান। ২-২ গোলে শেষ হয়ে খেলা। ম্যাচ শেষে দেখা যায়, ডালাস স্টেডিয়ামে খেলা চলাকালীন যা নোংরা পড়েছিল, তা পরিষ্কার করে বড় বড় প্লাস্টিকের ব্যাগে ভরছেন জাপানের সমর্থকেরা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্টেডিয়ামে পড়ে থাকা জলের বোতল, খাবারের প্যাকেট থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে প্লাস্টিকে ভরে সেগুলি মাঠের বাইরে নিয়ে যান জাপানের সমর্থকেরা। মাঠের বাইরে থাকা ময়লা ফেরার নির্দিষ্ট জায়গায় সেই সব প্লাস্টিক ফেলেন তাঁরা। তার পর স্টেডিয়াম ছাড়েন।

Advertisement

জাপানের সমর্থকদের এই কাজের ভিডিয়ো আরও এক বার সমাজমাধ্যমে ভাইরাল। প্রত্যেকে তাঁদের মানসিকতার প্রশংসা করেছেন। কাতার বিশ্বকাপে নিজেদের ম্যাচ শেষে এই কাজ করতেন জাপানের সমর্থকেরা। এমনকি, অন্য কোনও দলের খেলা দেখতে মাঠে গেলে তার পরেও স্টেডিয়াম পরিষ্কার করতেন তাঁরা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করার সংস্কৃতি তৈরি করেছে জাপান। তাদের ঘরোয়া লিগে প্রতি ম্যাচের পর এই ছবি দেখা যায়। জাপানের সমর্থকেরা মনে করেন, খেলা দেখতে গিয়ে খাবার বা জলের বোতল ফেলে যে নোংরা তাঁরা করেন, খেলা শেষে তাঁদেরই দায়িত্ব তা পরিষ্কার করা। তাই সেটাই করেন তাঁরা। সে ঘরোয়া লিগ হোক, বা বিশ্বকাপ, বার বার দেখা যায় এক ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement