FIFA World Cup 2026

‘প্রতিপক্ষ নয়, ও সময়ের সঙ্গে খেলছে!’ মেসিতে মুগ্ধ এমবাপে, বিশ্বরেকর্ড নিয়ে লিয়োকে সতর্ক করছেন ফ্রান্সের কোচ দেশঁ

চলতি বিশ্বকাপে ছন্দে রয়েছেন লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দু’জনেই গোলের মধ্যে রয়েছেন। মেসির খেলা দেখে মুগ্ধ এমবাপে। অবশ্য লিয়োকে সতর্ক করেছেন ফ্রান্সের কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:১৭
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) ও কিলিয়ান এমবাপে। ছবি: এক্স।

গোলের প্রতিযোগিতা চলছে দু’জনের মধ্যে। এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায়। লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপে চলতি বিশ্বকাপে ছন্দে। মেসি প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করেছেন। এমবাপে করেছেন চার। মেসির খেলা দেখে মুগ্ধ এমবাপে। অবশ্য লিয়োকে সতর্ক করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

Advertisement

ইরাককে হারিয়ে মেসিকে নিয়ে মুখ খুলেছেন এমবাপে। তিনি বলেন, “আমি প্রস্তুতি নিচ্ছিলাম। ভাবছিলাম, মেসির কাছে পৌঁছোতে পারবে কি না। তখনও ফোনের দিকে চোখ গেল। দেখলাম, মেসি আবার গোল করেছে। আমার মনে হচ্ছে, ও এখন কোনও প্রতিপক্ষ বা কোনও ফুটবলারের বিরুদ্ধে লড়ছে না। এখন ও সময়ের সঙ্গে খেলছে।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বয়স যে মেসির ক্ষেত্রে কেবলই একটা সংখ্যা তা বিশ্বাস করেন এমবাপে। তিনি বলেন। “যখনই সকলে ভাবে, মেসি কেরিয়ারের শেষ প্রান্তে চলে গিয়েছে, তখনই ও নতুন একটা নতুন অধ্যায় শুরু করে। রেকর্ড, চাপ, বয়স, ইতিহাস— এ সব কিছুই ওর উপর প্রভাব ফেলে না। মেসিকে তাড়া করা অসম্ভব। আপনি শুধু আশা করতে পারেন, ফুটবল আপনাকে ততটা সময় দেবে যে, আপনি মেসির শ্রেষ্ঠত্ব বুঝতে পারবেন।”

Advertisement

এমবাপে মেসির প্রশংসা করলেও তাঁর দলের কোচ দেশঁ সতর্ক করছেন আর্জেন্টিনার তারকাকে। তাঁর মতে, মেসির রেকর্ড ভেঙে ফেলতে পারেন এমবাপে। ইরাক ম্যাচের পর দেশঁ বলেন, “রেকর্ড তো ভাঙার জন্যই গড়া হয়। এমবাপে দেশের হয়ে ১০০ ম্যাচ খেলল। তাতেও এমবাপে এত গোল করে ফেলেছে। ও আরও গোল করবে।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেসি ও রোনাল্ডো তাঁদের কেরিয়ারের শেষ প্রান্তে। কিন্তু এমবাপে এখনও খেলবেন। তাই তাঁর সুযোগ রয়েছে সকলকে ছাপিয়ে যাওয়ার। তেমনটাই মনে করেন ফ্রান্সের অধিনায়ক ও কোচ হিসাবে বিশ্বকাপ জেতা দেশঁ। তিনি বলেন, “মেসি বা রোনাল্ডোকে দেখুন। ওদের কেরিয়ার শেষের পথে। এমবাপের বয়স বেশি নয়। ও আরও অনেক বছর খেলবে। আরও অনেক গোল করবে। নিজেরই একের পর এক রেকর্ড ভাঙছে এমবাপে। বাকিদেরও ভেঙে ফেলতে পারবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement