ISL 2026

ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু দিমিত্রিদের

দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কয়েক দিন আগেই গোয়া উড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৭
Share:

অনুশীলনে দিমিত্রি। ফাইল চিত্র।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে গত রবিবার রবসন রবিনহোর একমাত্র গোলে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তার পরে দীর্ঘ এক সপ্তাহ ছুটি কাটিয়ে ফের সোমবার থেকে প্রস্তুতি শুরু করল মোহনবাগান।

দিমিত্রি পেত্রাতসদের পরের ম‌্যাচ ৯ মে, এফসি গোয়ার বিরুদ্ধে। তার আগে আলবার্তো রদ্রিগেস এবং আপুইয়ার চোট সমস‌্যা কাটিয়ে ওঠাই প্রধান পরীক্ষা সবুজ-মেরুন কোচ সের্খিয়ো লোবেরার। এ দিন দু’জনেই সাইডলাইনে কাটালেন। তাদের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কয়েক দিন আগেই গোয়া উড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের।

এ দিকে গুরুগ্রামে সংক্ষিপ্ত শিবিরের পরে অনূর্ধ্ব-১৭ মেয়েদের এএফসি এশিয়ান কাপে খেলতে সোমবার চিনের সুজ়হৌউয়ে পৌঁছল ২৩ সদস‌্যের ভারতীয় দল। ২১ বছর পরে এই প্রতিযোগিতায় ভারতের মেয়েরা যোগ‌্যতা অর্জন করেছে। ভারত অভিযান শুরু করছে আগামী শনিবার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এর পরে তারা খেলবে জাপান (৫ মে) এবং লেবাননের (৮ মে) বিরুদ্ধে। প্রত‌্যেক গ্রুপের প্রথম দু’টি দল ছাড়াও তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন