East Bengal vs Mohun Bagan

শেষ মুহূর্তে দু’টি গোলে ১-১ ফলে শেষ কলকাতা ডার্বি, কিছুটা সুবিধা ইস্টবেঙ্গলের, কেমন হল ম্যাচ?

আইএসএলে মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দুই প্রধানের কাছেই ম্যাচটি জিতে আইএসএল ট্রফি জয়ের সুযোগ। কারা শেষ হাসি হাসবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:২৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:২৯ key status

খেলা শেষ

আর কোনও গোল করতে পারল না দুই দল। দুই প্রধানকেই মাঠ ছাড়তে হল এক পয়েন্ট নিয়ে।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:২৭ key status

৯৭’ সহজ সুযোগ নষ্ট ম্যাকলারেনের

ইস্টবেঙ্গলের ভুলে বল পেয়েছিল মোহনবাগান। সামনে থেকে পাওয়া বল ম্যাকলারেন সোজা মারলেন প্রভসুখনের হাতে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:২০ key status

৯০’ গো-ও-ও-ও-ও-ও-ল কামিংস

অবশেষে কর্নার কাজে লাগাল মোহনবাগান। পেত্রাতোসের কর্নার প্রথম পোস্টে যাচ্ছিল। ব্যাক হেড করে বল জালে জড়ালেন কামিংস।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:১৬ key status

৮৫’ গো-ও-ও-ও-ও-ও-ল এডমুন্ডের

প্রভসুখনের লম্বা বল ইউসেফের উদ্দেশে নামিয়েছিলেন এডমুন্ড। ইউসেফ পাস দেন মিগুয়েলকে। সেখান থেকে মিগুয়েল সামনে বল বাড়িয়ে দেন এডমুন্ডের উদ্দেশে। এডমুন্ড চলতি বলেই শট মেরে গোল করলেন। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উল্লাসে মাতলেন ইস্টবেঙ্গলের ফুটহলারেরা।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:১১ key status

৮০’ পেনাল্টির দাবি

ম্যাকলারেনের পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে বলের উপর হাত দিয়ে পড়ে যান সিবিলে। রেফারি ভেবেছিলেন ম্যাকলারেন হাত দিয়ে স্পর্শ করেছেন। কিন্তু রিপ্লে-তে দেখা গেল সিবিলে এমনিই বলের উপর হাত দিয়ে পড়ে গিয়েছিলেন। ধারাভাষ্যকারেরা জানালেন, পেনাল্টি হতেও পারত।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:৫৫ key status

৬৬’ ইস্টবেঙ্গলের পর পর সুযোগ নষ্ট

বক্সের বাইরে থেকে মিগুয়েলের শট বাঁচিয়ে দিলেন বিশাল। সেই বল ক্লিয়ার করতে পারেনি মোহনবাগান। আবার বল পেয়ে ইউসেফের শট বাঁচালেন মোহনবাগানের ডিফেন্ডার।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:৫৩ key status

৬৫’ দর্শকসংখ্যা ৬২ হাজারের বেশি

সরকারি ভাবে জানানো হল, ডার্বির দর্শকসংখ্যা ৬২,২০১।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:৪৭ key status

৫৯’ লিস্টনের ফ্রিকিক

দূর থেকে শট নিয়েছিলেন জোরেই। শুধু তা গোলের মধ্যে ছিল না। খারাপ শট নেননি লিস্টন। গোলে থাকলে গোলকিপারের কিছু করার থাকত না।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:৪৪ key status

৫৫’ কর্নার নষ্ট

লিস্টনের কর্নার থেকে ব্যাক হিলে গোলের চেষ্টা করেছিলেন মনবীর। সফল হলেন না।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:৩৭ key status

৪৬’ আবার সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধের শুরুতেই শুভাশিস বসুর ভুলে বক্সের মধ্যে বল পেয়েছিলেন বিপিন সিংহ। সামনে গোলরক্ষক বিশাল ছাড়া কেউ ছিল না। বিপিনের শট বারের উপর দিয়ে চলে যায়। এখনও গোলশূন্য খেলা। 

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:১৬ key status

৪৩’ পর পর কর্নার

পর পর তিনটি কর্নার পেল মোহনবাগান। কিন্তু একটিও কাজে লাগাতে পারল না তারা। 

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:০৯ key status

৩৭’ আরও একটি সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

একের পর এক সহজ সুযোগ নষ্ট করছে  ইস্টবেঙ্গল। বিপিনের পর এ বার সোজবার্গ। মিগুয়েল দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন। সোজবার্গের সামনে বিশাল ছাড়া কেউ ছিলেন না। বল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশালের হাতেই তা তুলে দিলেন সোজবার্গ। এমন সুযোগ ডার্বিতে বার বার পাওয়া যাবে না। হতাশায় মাথায় হাত কোচ অস্কারের।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:০৬ key status

৩৬’ লিস্টনের শট

মাঝমাঠ থেকে দু’-তিন জনকে কাটিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন। বক্সের বাইরে থেকে মারা শট গোলের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:০০ key status

২৮’ ধীরে ধীরে আধিপত্য ইস্টবেঙ্গলের

আগের থেকে বেশি বল পায়ে রাখছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। এ দিক ও দিক ভুল পাস চলছেই। কিন্তু ম্যাচের আধিপত্য ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছেন লাল-হলুদ ফুটবলারেরা। যদি প্রথম দিকে যে ঝাঁজ ছিল ম্যাচে তা আর নেই।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৫৬ key status

২৪’ অনিরুদ্ধের শট

বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন অনিরুদ্ধ। ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দিলেন প্রভসুখন। 

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৫৪ key status

সহজ সুযোগ নষ্ট বিপিনের

যে সুযোগটি নষ্ট করলেন বিপিন তা সহজে ভুলতে পারবেন না। জিকসনের থ্রু বল পেয়েছিলেন। সামনে স্রেফ একা গোলকিপার ছিলেন। বেশি সময় নিয়ে এবং বেশি কাটাতে গিয়ে গোলে শটই নিতে পারলেন না। খুবই খারাপ প্রয়াস।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৪৮ key status

১৮’ বিষ্ণু ভরসা জোগাচ্ছেন

তিনি গতি দিয়ে মাঝমাঠকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। কিন্তু ইস্টবেঙ্গলের বেশির ভাগ সময় কেটে যাচ্ছে মোহনবাগানের আক্রমণ সামলাতে।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৪৫ key status

১৫’ প্রতিআক্রমণ ইস্টবেঙ্গলের

মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মারা সোজবার্গের শট লাগল পোস্টে। হালকা ছোঁয়া লেগেছিল অলড্রেডের।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৩৯ key status

সুযোগ নষ্ট মোহনবাগানের

লাল-হলুদের থেকে বল কেড়ে এগিয়ে গিয়েছিলেন শুভাশিস। পাস দিয়েছিলেন সাহালকে। সাহাল শট মারার আগেই ইস্টবেঙ্গলের এক ফুটবলার বল ক্লিয়ার করে দিলেন।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৩৫ key status

প্রথম কর্নার মোহনবাগানের

লিস্টনের কর্নার থেকে ভাল করে মাথা ছোঁয়াতে পারলেন না অলড্রেড। বল বারের উপর দিয়ে বেরিয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement