Neymar Da Silva Santos Junior

ব্রাজিল দলে ফিরলেন নেমার

বিশ্বকাপের আগে শেষ ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য প্রাথমিক দলে রাখা হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। চলতি মাসেই ফ্রান্স এবং এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দু’টি ম্যাচে নেমার গোল করতে পারলে বিশ্বকাপ দলেও জায়গা করে নিতে পারেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৬:১১
Share:

লক্ষ্য: বিশ্বকাপে খেলাই পাখির চোখ নেমারের। —ফাইল চিত্র।

চোট-আঘাতের জেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকার পর আবারও নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের সামনে খুলে গেল ব্রাজিলের জাতীয় দলের দরজা।

বিশ্বকাপের আগে শেষ ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য প্রাথমিক দলে রাখা হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। চলতি মাসেই ফ্রান্স এবং এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দু’টি ম্যাচে নেমার গোল করতে পারলে বিশ্বকাপ দলেও জায়গা করে নিতে পারেন।

দুই শক্তিশালী দলের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞেরা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই ফিফা উইন্ডোকে শেষ প্রস্তুতির সুযোগ হিসেবেই ব্যবহার করতে চাইছেন। ফলে নেমারের জন্য এই প্রাথমিক দলে সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৩ সালের শেষ দিক থেকে একের পর এক চোটের কারণে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। বর্তমানে শৈশবের ক্লাব স্যান্টোসে খেলছেন ৩৪ বছর বয়সি তারকা। চলতি বছরে মাঠে ফেরার পর ধীরে ধীরে পুরনো ছন্দের ঝলক দেখাতে শুরু করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন