Cristiano Ronaldo

মাঠে ছেলের সঙ্গে জুটি বাঁধতে পারেন সিআর সেভেন! রোনাল্ডো জুনিয়রকে বড়দের দলে খেলানোর ভাবনা আল নাসেরের

আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭টি ম্যাচে ৫৬টি গোল করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। তার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত সৌদি আরবের ক্লাবটির কর্তারা। আগামী মরসুমে তাকে সিনিয়র দলে খেলানোর কথা ভাবছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৯:৩৩
Share:

ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এক্স।

আগামী মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে খেলতে দেখা যেতে পারে তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে আস নাসেরের এক পরিকল্পনায়। সিআর সেভেনের ছেলেকে সিনিয়র দলে সই করাতে পারে সৌদি প্রো লিগের ক্লাবটি।

Advertisement

সৌদি আরবের সংবাদমাধ্যম আল উইমকে উদ্ধৃত করে গোল ডট কমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। পর্তুগালের অধিনায়কের ছেলে এখন খেলেন আস নাসেরের জুনিয়র দলে। ১৫ বছরের রোনাল্ডো জুনিয়র নজর কেড়েছে ক্লাব কর্তৃপক্ষের। সেও বাবার মতো গোল করতে দক্ষ। জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলের হয়ে ২৩টি ম্যাচে ৫৮টি গোল করেছিল। আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭টি ম্যাচে ৫৬টি গোল করেছে। তার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত সৌদি আরবের ক্লাবটির কর্তারা।

আগামী মরসুমে রোনাল্ডো জুনিয়রকে সিনিয়র দলের জন্য চুক্তিবদ্ধ করার কথা ভাবছেন আল নাসের কর্তৃপক্ষ। ১৫ বছরের ফুটবলারকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করছেন তাঁরা। এখন থেকেই রোনাল্ডো জুনিয়রকে ভবিষ্যতের তারকা হিসাবে তুলে ধরতে চাইছেন আল নাসের কর্তৃপক্ষ।

Advertisement

রোনাল্ডোর বয়স এখন ৪১। তিনিই আল নাসেরের অধিনায়ক। আরও কয়েক বছর পেশাদার ফুটবল খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। পেশাদার ফুটবলে ১০০০তম গোলের সামনে রোনাল্ডো। ২০২৭ পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। ক্লাব কর্তৃপক্ষ সত্যিই রোনাল্ডো জুনিয়রকে সিনিয়র দলের জন্য চুক্তিবদ্ধ করলে এবং কোচ তাকে কোনও ম্যাচের দলে রাখলে বাবা-ছেলে জুটি পেতে পাবেন ফুটবলপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement