East Bengal FC

আইএসএলের আগে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল, লাল-হলুদে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ়েজ্জারি

হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দেওয়ার পর থেকে এক জন স্ট্রাইকারের খোঁজে ছিলেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আইএসএল শুরুর আগে স্পেনের সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে সই করালেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১
Share:

ইউসেফ এজ়েজ্জারি। ছবি: সংগৃহীত।

পঞ্চম বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল সই করাল স্পেনের সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে। এশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। সে কারণেই আইএসএলের আগে সই করানো হল এজ়েজ্জারিকে।

Advertisement

ইস্টবেঙ্গলের হয়ে ৯ নম্বর জার্সি পরে খেলবেন ৩২ বছরের ফুটবলার। বক্সের মধ্যে বিপজ্জনক এজ়েজ্জারির হেড বেশ ভাল। তাঁকে পাওয়ায় দলের আক্রমণভাগের শক্তি বাড়বে বলে আশাবাদী ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো। তিনি বলেছেন, ‘‘ইউসেফ পরীক্ষিত ফুটবলার। গোল করতে দক্ষ। আমরা ওর মতো কাউকেই খুঁজছিলাম, যে দলের আক্রমণকে নেতৃত্ব দিতে পারবে। ইউসেফ আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’’

স্প্যানিশ স্ট্রাইকারকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়োও। তিনি বলেছেন, ‘‘ইউসেফ আমাদের কৌশলগত সংযোজন। নিঃসন্দেহে দলের শক্তি বাড়বে। আমরা যে ধরনের খুঁজছিলাম, ও তেমন ফুটবলার। আমাদের আশা ইউসেফ আসায় দলের শক্তি বাড়বে। আক্রমণভাগ শক্তিশালী হবে। গোল করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’

Advertisement

লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে খুশি স্প্যানিশ ফুটবলারও। ইউসেফ বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলে যোগ দিতে পারা আমার জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের ভালবাসা, দলের লক্ষ্য সবকিছুই আমাকে আকৃষ্ট করেছে। গোল করার জন্যই এখানে এসেছি। দলের জন্য নিজের সবটা উজাড় করে দিতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement