পর্তুগাল-চিলি ম্যাচে ঝামেলার সেই মুহূর্ত। ছবি: রয়টার্স।
বিরতির ঠিক আগে ছন্দ কাটল। ঝামেলায় জড়ালেন পর্তুগাল ও চিলির ফুটবলারেরা। হল মারামারি। তার জেরে দুই দলের একজন করে ফুটবলারকে লাল কার্ড দেখানো হল। শেষ পর্যন্ত জিতল পর্তুগাল। তবে গোটা প্রথমার্ধ খেললেও গোল করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
প্রস্তুতি ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল পর্তুগাল। বিরতির ঠিক আগে সাইডলাইনে প্রথমে গন্ডগোল শুরু হয় চিলির ফিলিপে ফাউন্ডেজ় ও পর্তুগালের জোয়াও ক্যানসেলোর মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে পৌঁছে যান চিলির ইভান রোমান ও পর্তুগালের রাফায়েল লিয়াও। তাঁগের মধ্যে মারামারি শুরু হয়।
ঠিক তখনই ইভানের গলা চেপে ধরেন লিয়াও। তার পর ধাক্কা মারেন তাঁকে। মাটিতে পড়ে যান ইভান। চিলির অভিযোগ, লিয়াও ইভানকে চড় মেরেছেন। সঙ্গে সঙ্গে রেফারি সেখানে পৌঁছে লিয়াও ও ইভান দু’জনকেই লাল কার্ড দেখান। এই ঘটনায় সমস্যায় পড়তে পারেন লিয়াও। চড় মারার জন্য তাঁকে নির্বাসনের শাস্তি দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলতে সমস্যা হতে পারে পর্তুগালের স্ট্রাইকারের।
গন্ডগোল হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি পর্তুগালের। ৫৮ মিনিটের মাথায় গোল করেন রোনাল্ডোর পরিবর্তে নামা গনসালো গুয়েদেস। ৭৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ব্রুনো ফের্নান্দেস। অতিরিক্ত সময়ে এক গোল শোধ করেন চিলির লুকাল কেপেডা। ম্যাচ জিতলেও গোল পাননি রোনাল্ডো। পুরো প্রথমার্ধ খেলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর গোল না পাওয়া চিন্তায় রাখবে পর্তুগালকে।
নিউ জ়িল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ইংল্যান্ড। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে অবশ্য গোল পেতে ৭৯ মিনিট অপেক্ষা করতে হল টমাস টুখেলের দলকে। অবশেষে গোল করলেন সেই হ্যারি কেন। দেশের জার্সিতে এটি তাঁর ৭৯তম গোল।
প্রস্তুতি ম্যাচে টিউনিসিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জিতল বেলজিয়াম। গোল করলেন লিয়োনার্দো ট্রসার্ড, চার্লেস ডি কেটেলিয়ারে, কেভিন দ্য ব্রুইন, ডোডি লুকেবাকিয়ো ও নিকোলাস রাসকিন। গোটা ম্যাচে দাপট দেখায় বেলজিয়াম। বিশ্বকাপের প্রস্তুতি ভাল হল তাদের।
প্রস্তুতি ম্যাচে হারল আয়োজক দেশ আমেরিকা। জার্মানির কাছে ১-২ গোলে হারল তারা। ম্যাচের ২ মিনিটের মাথাতেই গোল করেন কাই হাভের্ৎজ়। ৩৭ মিনিটের মাথায় সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। দ্বিতীয়ার্ধে জার্মানিকে আবার এগিয়ে দেন লেরয় সানে। আর ফিরতে পারেনি আমেরিকায়