FIFA World Cup 2026

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা শিবিরে ধাক্কা! অনুশীলনে চোট, ছিটকে গেলেন ফুটবলার, বিকল্প খুঁজতে ব্যস্ত মেসিদের কোচ

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই খারাপ খবর আর্জেন্টিনা শিবিরে। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। নতুন ফুটবলারের খোঁজে আর্জেন্টিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১১:৫৬
Share:

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: রয়টার্স।

রক্ষণে যাঁকে রেখে পরিকল্পনা করছিলেন কোচ লিয়োনেল স্কালোনি, তাঁকেই পাবেন না তিনি। শেষ মুহূর্তে বদলে ফেলতে হবে ছক। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। বিকল্প ফুটবলার খুঁজতে ব্যস্ত স্কালোনি।

Advertisement

২৭ বছর বয়সি বালের্দি অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পান। তাঁর চোট খতিয়ে দেখে চিকিৎসকেরা জানিয়ে দেন, বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। গত বারের চ্যাম্পিয়নেরা একটি বিবৃতিতে বলেছেন, “অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।” চোট সারাতে মার্সেই ফিরে যাওয়ার কথা বালের্দির।

ক্লাব ফুটবলের মার্সেইয়ের অধিনায়ক এ বার ভাল ফর্মে ছিলেন। যোগ্যতা অর্জন পর্বে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজ় ও ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু বালের্দিকে পাবেন না স্কালোনি। ফলে রক্ষণে বিকল্প খুঁজছেন তিনি। রক্ষণ ভাল না হলে বিশ্বকাপ জেতা যে অসম্ভব, তা জানেন স্কালোনি। তাই শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল করতে হচ্ছে তাঁকে।

Advertisement

২০২৪-২৫ মরসুমে ৩৬টি ম্যাচ খেলেছেন বালের্দি। একটি গোলও করেছেন। গত বার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের একটি কারণ ছিল রক্ষণ। সেমিফাইনালের মতো ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে গোল করতে পারেনি ক্রোয়েশিয়া। এ বারও তাই রক্ষণ জমাট করে সাজিয়েছিলেন স্কালোনি। কিন্তু সেই পরিকল্পনা ভেঙে গেল।

বিশ্বকাপ খেলতে কানসাস সিটিতে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন লিয়োনেল মেসি। তাঁর নেতৃত্বে পর পর দু’বার বিশ্বজয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। তবে মেসিও পুরো সুস্থ নন। তাঁর হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে। ফলে একা একা অনুশীলন করছেন তিনি। চোট সারিয়ে পুরো ফিট হয়ে ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামতে চাইছেন মেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement