Planet Astrology

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ালে পড়বেন গ্রহের রোষে, হতে পারে আর্থিক ক্ষতিও, কোন কোন গ্রহের অশুভ দৃষ্টি পড়বে জীবনে?

গ্রহের রোষের কারণে পারিবারিক ঐতিহ্য এবং বংশের সুনামে বড় ধাক্কা লাগে। অন্যায় উপায়ে সুখের সন্ধানে নেমে সঞ্চিত অর্থ ভুল জায়গায় নষ্ট হয় অথবা আইনি লড়াইয়ে শেষ হয়ে যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৩:০৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও অনৈতিক কাজ বা সামাজিক নিয়ম ভাঙার সরাসরি প্রভাব আমাদের গ্রহের শুভত্বের উপর পড়ে। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ালে মূলত সেই গ্রহগুলি রুষ্ট হয়, যা নিষ্ঠা-শৃঙ্খলা এবং পবিত্র দাম্পত্যের প্রতীক। বিয়ের পর তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে জীবনে কোন কোন গ্রহের কুপ্রভাব পড়তে পারে, তা নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল—

Advertisement

বৃহস্পতি

বিবাহ-বহির্ভূত সম্পর্কে সবচেয়ে বেশি রুষ্ট হন দেবগুরু বৃহস্পতি। তিনি নৈতিকতা, ধর্ম, সমাজ সংস্কার, চরিত্র এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের কারক গ্রহ। বৃহস্পতি রুষ্ট হলে মানুষের বিবেক ও বুদ্ধি লোপ পায়। সমাজে মান-সম্মান এবং মর্যাদা দ্রুত কমতে থাকে। এর ফলে কুণ্ডলীতে ভাল অবস্থানে থাকা বৃহস্পতিও তার শুভ ফল দেওয়া বন্ধ করে দেয়।

Advertisement

শুক্র

শুক্র আসলে পবিত্র দাম্পত্যসুখ এবং বৈবাহিক বিশ্বস্ততার কারক। যখন কেউ নিজের জীবনসঙ্গীকে ঠকিয়ে অন্য সম্পর্কে যান, তখন শুক্রের শুভ শক্তি নষ্ট হয়ে তার অশুভ প্রভাব পড়ে। শুক্র রুষ্ট হলে জীবনের সব রকম বিলাসিতা, সুখ-স্বাচ্ছন্দ্য এবং শান্তি কর্পূরের মতো উবে যায়। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তি এক ধরনের চারিত্রিক অবক্ষয়ের দিকে এগিয়ে যায়। এর ফলে তাঁর আর্থিক উন্নতি পুরোপুরি থমকে দাঁড়ায় এবং ঘরে সারা ক্ষণ এক ধরনের নেতিবাচক শক্তি কাজ করে।

শনি

শনিদেব হলেন ন্যায়াধীশ এবং কর্মফলের দেবতা। তিনি অনুশাসন, শৃঙ্খলা এবং সততা পছন্দ করেন। যে কোনও ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা শনিদেব একেবারেই বরদাস্ত করেন না। শনি রুষ্ট হলে তার শাস্তি হয় দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত কঠিন। বিশেষ করে সেই ব্যক্তি যখন শনির সাড়েসাতি, ঢাইয়া বা শনির মহাদশা পীড়িত সময়ের মধ্য দিয়ে যান, তখন এই গোপন সম্পর্কের কারণে আইনি জটিলতা, বিবাহবিচ্ছেদ, মামলা-মোকদ্দমা, এমনকি জেল বা চরম অর্থকষ্টের সম্মুখীন হতে হয়।

প্রধান এই গ্রহগুলি রুষ্ট হলে তাদের সম্মিলিত কুপ্রভাবের ফলে জীবনে আরও বিপর্যয় দেখা যায়। গ্রহের রোষের কারণে পারিবারিক ঐতিহ্য এবং বংশের সুনামে বড় ধাক্কা লাগে। অন্যায় উপায়ে সুখের সন্ধানে নেমে সঞ্চিত অর্থ ভুল জায়গায় নষ্ট হয় অথবা আইনি লড়াইয়ে শেষ হয়ে যায়। গোপন সম্পর্কের আকর্ষণ শেষ হয়ে গেলে সেই ব্যক্তি একাকিত্বে ভুগতে শুরু করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement