FIFA World Cup 2026

চার বছরে দ্বিগুণ বেড়েছে বিশ্বকাপের ট্রফির দাম, আমেরিকায় বিশ্বজয়ী দল কত টাকা মূল্যের ট্রফি হাতে তুলবে?

কাতার বিশ্বকাপে লিয়োনেল মেসি ট্রফি হাতে তোলার সময় সেটির যা দাম ছিল, সেটাই দ্বিগুণ হয়ে গিয়েছে আমেরিকা বিশ্বকাপে। এ বারের বিশ্বজয়ী দেশ যে ট্রফিটি হাতে তুলবে তার বাজারদর গত বারের থেকে দু’গুণ বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৯:৩০
Share:

বিশ্বকাপ ফুটবলের ট্রফি। ছবি: রয়টার্স।

কাতার বিশ্বকাপে লিয়োনেল মেসি ট্রফি হাতে তোলার সময় সেটির যা দাম ছিল, সেটাই দ্বিগুণ হয়ে গিয়েছে আমেরিকা বিশ্বকাপে। এ বারের বিশ্বজয়ী দেশ যে ট্রফিটি হাতে তুলবে তার বাজারদর গত বারের থেকে দু’গুণ বেশি। এমনটাই জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার তরফে।

Advertisement

বিশ্বকাপের ট্রফিটি তৈরি হয়েছে ১৮ ক্যারাটের সোনা দিয়েছে। মোট ৪.৯৩ কেজি সোনা রয়েছে ট্রফিটিতে। সব মিলিয়ে ওজন ৬.১৭৫ কেজি। বিশ্বব্যাপী সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন, বাণিজ্যের অনিশ্চয়তা এবং গোটা বিশ্বে বিভিন্ন অঞ্চলে চলা যুদ্ধের জেরে সোনার দাম অনেক বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে বিশ্বকাপের ট্রফির বাজারদরও।

ওই বেসরকারি সংস্থার এক কর্তা বলেছেন, “কিছু দিন আগে থেকে সোনার দাম বেশ খানিকটা কমেছে ঠিকই। কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিত্তিতে সোনার এখনও বিকল্প নেই। যে ফুটবলারেরা বিশ্বকাপ হাতে তোলেন তাঁদের কাছে সেটি অমূল্য। কিন্তু এই ট্রফিতে যে পরিমাণ সোনা রয়েছে এবং বর্তমান বাজারদর যা, তাতেই বোঝা গিয়েছে গত কয়েক বছরে কী পরিমাণ দাম বেড়েছে।”

Advertisement

১৯৭৪ সালে এই ট্রফি তৈরি হয়েছিল ২৫ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় তা ছিল ২ লক্ষ টাকার কিছু বেশি। কাতার বিশ্বকাপে এই ট্রফির বাজারদর ছিল ২ লক্ষ ৭৭ হাজার ডলার বা ২ কোটি ১৭ লক্ষ টাকার মতো। এখন সেটির বাজারদর ৭ লক্ষ ১৩ হাজার ডলার বা ৬.৭৩ কোটি টাকা। বড় মাপের কোনও প্রতিযোগিতার ট্রফিতেই এত পরিমাণ সোনা থাকে না। ফলে এই বিশ্বকাপ সব দিক থেকেই অন্য মানের।

উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের দাম অনেক কম। যথাক্রমে ১৬ লক্ষ এবং ২১.৫০ লক্ষ টাকা। দু’টিই তৈরি হয়েছে রুপো দিয়ে। আমেরিকায় বর্গ-ওয়ার্নার ট্রফির দাম ১ কোটি টাকার উপরে। এ ছাড়া আরও কিছু ট্রফি রয়েছে যার মূল্যে ১ কোটির কাছাকাছি। কিন্তু বিশ্বকাপের বাজারদরের ধারেকাছে নেই সেগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement