WBCHSE Exam Date

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু কবে! জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

দেড় ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে, শেষ হবে বেলা সাড়ে ১২টায়। যদিও ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং অন্য ভোকেশন্যাল বিষয়গুলির পরীক্ষা হবে ১ ঘণ্টার। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুর্গাপুজোর এক মাস আগে শুরু হচ্ছে পরীক্ষা।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। যা শেষ হবে ৭ অক্টোবর। দেড় ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে, শেষ হবে বেলা সাড়ে ১২টায়। যদিও ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং অন্য ভোকেশন্যাল বিষয়গুলির পরীক্ষা হবে ১ ঘণ্টার। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। প্রথম দিন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পঞ্জাবি বিষয়ের পরীক্ষা হবে। শেষ দিন হবে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটেই পরীক্ষার সময়সূচি বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হয়েছিল ১৪ মে। ওই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। ছাত্র ৫৬ জন এবং ছাত্রী আট জন। প্রথম হয়েছেন আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement