ফেডারেশনকে তোপ ভাইচুংয়ের

আই লিগ না আইএসএল— ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন টুর্নামেন্ট? প্রশ্নটা আবার উসকে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া। নিজে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। তা সত্ত্বেও দিল্লির একটি অনুষ্ঠানে এসে ফেডারেশনের প্রধান টুনার্মেন্ট আই লিগকে ‘ব্যর্থ’ বলে দিলেন ভাইচুং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০২:৪৯
Share:

আই লিগ না আইএসএল— ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন টুর্নামেন্ট?

Advertisement

প্রশ্নটা আবার উসকে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া। নিজে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। তা সত্ত্বেও দিল্লির একটি অনুষ্ঠানে এসে ফেডারেশনের প্রধান টুনার্মেন্ট আই লিগকে ‘ব্যর্থ’ বলে দিলেন ভাইচুং। তাঁর বক্তব্য, ‘‘আই লিগ সাফল্য পেলে তো আইএসএল করার দরকারই হত না। আইএসএল মাত্র দু’বছরেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, সাফল্যও পেয়েছে। আই লিগ এত বছর ধরেও যা করতে পারেনি।’’

এখানেই থেমে থাকেননি ভারতীয় ফুটবলের অন্যতম আইকন। আরও বলেছেন, ‘‘আই লিগের ম্যাচ দেখতে আসেন না সাধারণ মানুষ। সংবাদমাধ্যমও সে ভাবে প্রচার করে না। আইএসএল সেখানে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। প্রচুর দর্শক আসছে মাঠে।’’ শুধু আই লিগ নয়, তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়ন নিয়ে ফেডারেশনের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন ভাইচুং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement