Iran-Israel

ইরান-আমেরিকা যুদ্ধ: সেনেটের রায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই, ইরানে অব্যাহত থাকছে মার্কিন হানা

হোয়াইট হাউসের মুখপাত্র ক্য়ারোলিন লেভিট জানিয়েছেন, ইরান ইস্যুতে আপাতত ট্রাম্পের লক্ষ্য মূলত চারটি। তাঁর দাবি, ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেন আমেরিকার বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০০:৩১
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

এক নজরে

০৭:২৮ সর্বশেষ
ইউরোপের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান
০৭:১৬
প্রতিবেশী দেশগুলির উপরে ইরানের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন
০৪:০৬
ইজ়রায়েলের পারমাণবিক সংস্থায় হামলার হুমকি ইরানের
০৩:৫০
ইরানে মার্কিন হানা অব্যাহত থাকছে, সেনেটের সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষেই
০৩:৩৪
আমেরিকা ও ইজ়রায়েল হামলা চালাচ্ছে বেসামরিক অঞ্চলে, দাবি ইরানের
০৩:২০
লেবাননে আরও তিন জনের মৃত্যু
০৩:১৫
ইউক্রেনের সঙ্গে বাহরিন ও কুয়েতের আলোচনা
০৩:০৬
সিরিয়ায় হামলা শুরু ইজ়রায়েলের
০২:৪২
সেনেটে রিপাবলিকান ও ডেমোক্রাট প্রতিনিধিদের বিতর্ক
০২:৩৪
ইরানকে নেতৃত্ব যে দিতে যান তাঁরই মৃত্যু হয়, দাবি ট্রাম্পের
না-জানলেই নয়
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৭:২৮ key status

ইউরোপের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

ইরানের বিরুদ্ধে পরস্পর বিরোধী আচরণমূলক নীতি ও ভণ্ডামির অভিযোগ তুলেছে ইরান। ইরানের বিদেশমন্ত্রকের দাবি, আমেরিকা ও ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ না করার ফলে ইউরোপের নৈতিক স্খলন হয়েছে। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৭:১৬ key status

প্রতিবেশী দেশগুলির উপরে ইরানের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন

সম্প্রতি বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। বাদ যায়নি সংযুক্ত আরব আমিরশাহিও। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির তরফে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরান। আরও দাবি, ইরান প্রতিবেশী সুলভ নীতিতেও আঘাত  এনেছে। 

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৪:০৬ key status

ইজ়রায়েলের পারমাণবিক সংস্থায় হামলার হুমকি ইরানের

ইজ়রায়েলের দিমোনা শহরে অবস্থিত পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর হুঁশায়ারি দিল ইরান। ইরানের তরফে বার্তা দেওয়া হয়েছে, যদি আমেরিকা ও ইজ়রায়েল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করে তবে হামলা চালানো হতে পারে দিমোনা পারমাণবিক কেন্দ্রে। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:৫০ key status

ইরানে মার্কিন হানা অব্যাহত থাকছে, সেনেটের সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষেই

সেনেটের বেশির ভাগ সদস্যের রায় গেল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই। ফলে যুদ্ধ বন্ধ বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গেল। বরং দাবি উঠল, ইরান বিরোধী যে কোনও বিরোধিতাকেই যেন আইনসভা মান্যতা দেয়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুয়ায়ী, সেনেট সদস্য়ের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিলেন  ৫২ জন। বিরোধিতা করলেন ৪৭ জন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:৩৪ key status

আমেরিকা ও ইজ়রায়েল হামলা চালাচ্ছে বেসামরিক অঞ্চলে, দাবি ইরানের

ইরানের বিদেশমন্ত্রকের দাবি, দেশ জুড়ে আমেরিকা ও ইজ়রায়েল হামলা চালাচ্ছে। রেহাই দেওয়া হচ্ছে না বেসামরিক অঞ্চলকেও। ছাড় পাচ্ছে না বিদ্য়ালয়, হাসপাতাল বা বাজার। 

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:২০ key status

লেবাননে আরও তিন জনের মৃত্যু

লেবাননের দাবি, ইজ়রায়েলের হামলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। আহত ছয় জন। পাল্টা ইজ়রায়েল বাহিনীর দাবি লেবাননে অসংখ্য হিজ়বুল্লা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:১৫ key status

ইউক্রেনের সঙ্গে বাহরিন ও কুয়েতের আলোচনা

ইরান ও আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ প্রসঙ্গে বাহরিন ও কুয়েতের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলনস্কির কথা হয়েছে। জ়েলনস্কি জানান, আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইউক্রেন। ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে ত্রিপাক্ষিক (ইউক্রেন, রাশিয়া ও  আমেরিকা) আলোচনার বার্তাও দেন তিনি। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:০৬ key status

সিরিয়ায় হামলা শুরু ইজ়রায়েলের

সিরিয়ার দাবি, তাদের দেশের একটি অববাহিকা অঞ্চলে ঢুকে হামলা চালাচ্ছে ইজ়রায়েলের সেনা। ঘাঁটি গেড়ে নেতানিয়াহু বাহিনী শুরু হয়েছে গোলাবর্ষণ। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:৪২ key status

সেনেটে রিপাবলিকান ও ডেমোক্রাট প্রতিনিধিদের বিতর্ক

ইরানে আমেরিকার অভিযান নিয়ে বিতর্ক চলছে দুই দল- রিপাবলিকান ও ডেমোক্রাটের। রিপাবলিকানদের দাবি, অভিযান নিয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তাঁদের আরও দাবি, এই মুহূর্তে অভিযান থামিয়ে দিলে দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। 

পাল্টা ডেমোক্রাটদের দাবি, সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা প্রেসিডেন্টের একক ভাবে ছি না। পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হচ্ছে। আরও দাবি, প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে ঝুঁকির মুখে পড়ছে মার্কিন সেনাদের জীবন। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:৩৪ key status

ইরানকে নেতৃত্ব যে দিতে যান তাঁরই মৃত্যু হয়, দাবি ট্রাম্পের

ইরানের নেতৃত্ব এখনও ‘বিশৃঙ্খল’ এমনটাই দাবি ট্রাম্পের। ট্রাম্পের দাবি, আমেরিকা ও ইজ়রায়েল ‘শক্তিশালী’ তবুও ‘এগিয়ে যাচ্ছে’ ইরান। তিনি বলেন, ‘‘ইরানের নেতা যেই হতে চান তাঁরই মৃত্যু হয়।’’

ট্রাম্পের স্পষ্ট বক্তব্য, ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে আমেরিকা ও ইজ়রায়েল। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:২৬ key status

সৌদি আরবের বিদেশমন্ত্রীকে ফোন করলেন ভারতের বিদেশমন্ত্রী

সৌদি আরবের বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, সে দেশের বিদেশমন্ত্রী ফয়জ়ল বিন ফারহানকে ফোন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনার বিষয়বস্তু ছিল উন্নয়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:২০ key status

ইজ়রায়েলের হামলায় লেবাননে ৭২ জনের মৃ্ত্যু

লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সোমবার থেকে চলা ইজ়রায়েলের হামলায় লেবাননে ৭২ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৩৭ জন। জানা গিয়েছে, যুদ্ধ পরিস্তিতিতে লেবাননে অন্তত আশি হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:১৩ key status

তেহরানকে বেসামরিক পারমাণবিক যৌথ কর্মসূচির প্রস্তাব দিয়েছিল আমেরিকা

হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, ইরানে আক্রমণ চালানোর আগে সে দেশকে আমেরিকার তরফে  বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। দাবি, প্রস্তাব ছিল ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ও ইরানকে পারমাণবিক জ্বালানি (শান্তিমূলক কাজের উদ্দেশে) দিয়ে সাহায্য করবে আমেরিকা। 

এ ছাড়াও প্রস্তাব ছিল, ইরান পারমাণবিক কাঠামো ভেঙে ফেললে যৌথ ভাবে (ইরান-আমেরিকা) বেসামরিক পারমাণবিক কর্মসূচি  চালানোর। 

হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, শান্তিস্থাপনের সমস্ত চুক্তির প্রস্তাবই খারিজ করেছিল ইরান। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০২:০২ key status

ইরানে অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্পের মুখে ওবামা প্রসঙ্গ

ইরানে আমেরিকার অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্পের মুখে শোনা গেল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। তাঁর দাবি, তিনি যদি ওবামা’র পারমাণবিক চুক্তি বাতিল করতেন তাহলে অনেক বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে যেত। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:৫৩ key status

‘প্রতিরক্ষায় সফল দুবাই’

দুবাই প্রশাসন জানিয়েছে ইরানের আক্রমণ ঠেকাতে সফল দুবাই। দাবি, বিভিন্ন জায়গায় যে সব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আসলে আকাশসীমায় প্রতিরক্ষাবাহিনীর সাফল্যের শব্দ। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:৪৯ key status

ইরানের দু’হাজারও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা

হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, ইরানের দু’হাজারটিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। বারবার অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে শত শত ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র ও ড্রোন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে, ২০টি নৌযান। দাবি, ইরানের আকাশসীমাতে আমেরিকা ও ইজ়রায়েলের আধিপত্য কায়েম হবে। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:৪৩ key status

‘ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পরিমাণ কমাচ্ছে ইরান’

ইজ়রায়েলের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, ক্ষেপানাস্ত্র নিক্ষেপ করার পরিমাণ কমাচ্ছে ইরান।  আরও দাবি, ইরানের প্রায় তিনশোটি ব্য়ালেস্টিক ক্ষেপনাস্ত্র নিষ্ক্রিয় করেছে ইজ়রায়েল। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:৩৫ key status

শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকবেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে অভিযানে গিয়ে যে চয় জন আমেরিকার সেনা শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্টানে উপস্থিত থাকবেন ট্রাম্প। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:২৮ key status

স্পেনের প্রশংসায় পঞ্চমুখ ইরান

ইরানের বিরুদ্ধে আমেরিকাকে স্পেনের মাটি ব্যবহার করতে না দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান প্রশংসা করেছে স্পেনের সমাজমাধ্যমে তিনি লেখেন, পশ্চিমাঞ্চলে এখনও নীতি ও বিবেক জাগ্রত। প্রসঙ্গত, সম্প্রতি স্পেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প ঘোষণা করেছন, আমেরিকার সঙ্গে স্পেন সমস্ত ধরনের বাণিজ্য বন্ধ করবে। 

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:২১ key status

ইরান ও আমেরিকার ‘গোপন কথা’ জানতে চাইলেন নেতানিয়াহু

ইজ়রায়েলের প্রধামনমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে খবর খবর ছিল, ইরানের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমেরিকার বেশ কয়েকজন আধিকারিক। চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের কাছে সেই ‘গোপন কথা’ জানতে চেয়েছিলেন নেতানিয়াহু। আমেরিকার সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এ প্রকাসিত খবর অনুযায়ী, ওই আলোচনা সম্ভবত যুদ্ধবিরতি সম্পর্কিত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement