যুব টেস্টে অনন্য কীর্তি পবনের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ইনিংসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠল পবনের টানা ছ’টি বাউন্ডারির সৌজন্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৪১
Share:

 নায়ক: যুব টেস্টে বড় রানের নজির পবনের। —ফাইল চিত্র।

চমকে দিলেন পুণের পবন শাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ইনিংসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠল পবনের টানা ছ’টি বাউন্ডারির সৌজন্যে। শেষ টেস্টের দ্বিতীয় দিন ভারত তুলল ৬১৩ রান। ৮ উইকেটে। ১৮ বছরের পবন আউট হতেই ভারত বুধবার হামবানটোটার এই টেস্টে প্রথম ইনিংসে ডিক্লেয়ার করে দেয়। মাত্র ১৮ রানের জন্য পবনের ত্রিশতরান হাতছাড়া হয়। তাঁর ২৮২ এসেছে ৩৩২ বলে। মেরেছেন ৩৩টি বাউন্ডারি এবং একটি ছক্কা। আর একটু ধরে খেললে পবন হয়তো বিশ্বরেকর্ডও করে ফেলতেন। অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রান অস্ট্রেলিয়ার ক্লিন্টন পিকের অপরাজিত ৩০৪। যা তিনি করেছিলেন মেলবোর্নে ১৯৯৫ সালে ভারতের বিরুদ্ধেই। তবে পবনও এ দিন দুরন্ত ব্যাট করেছেন। বিশেষ করে বাঁ হাতি পেসার বিচিত্র পেরিরার এক ওভারে তাঁর টানা ছ’টি বাউন্ডারি নিয়ে প্রচুর হইচই হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement