India Vs Australia

দ্বিতীয় টেস্টের ওপর সিরিজের ভবিষ্যত নির্ভর করছে: বার্নস

প্রথম টেস্টে জয়সূচক স্ট্রোক এসেছিল বার্নসের ব্যাটেই। ফাইন লেগে ছয় মেরে অস্ট্রেলিয়াকে ১-০ এগিয়ে দেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:১০
Share:

অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নস অ্যাডিলেডে হাফ সেঞ্চুরি করেছিলেন। ছবি টুইটার থেকে নেওয়া।

অ্যাডিলেডে দিনরাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত অজি ওপেনার জো বার্নস

Advertisement

প্রথম টেস্টে জয়সূচক স্ট্রোক এসেছিল তাঁর ব্যাটেই। ফাইন লেগে ছয় মেরে অস্ট্রেলিয়াকে ১-০ এগিয়ে দেন তিনি। এবার এই ছন্দেই ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

বার্নস বলেছেন, “আমরা যে কিছু ক্ষত তৈরি করতে পেরেছি, তা জানি। এখন আমাদের ভাল ভাবে প্রস্তুতি নিতে হবে। এই মোমেন্টাম বজায় রাখতে হবে। শামি আর বিরাট না থাকা ভারতের কাছে বড় ক্ষতি। এই ধরনের বিশ্বমানের ক্রিকেটারদের বিকল্প মেলা মুশকিল। তবে ভারতীয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে। তাই টেস্ট সিরিজ রীতিমতো চ্যালেঞ্জের হতে চলেছে। সিরিজের ফলাফল কী হতে চলেছে, তা অনেকটা নির্ভর করছে দ্বিতীয় টেস্টের উপর।”

Advertisement

আরও পড়ুন: কোহালি দেশে ফেরার আগে কথা বলবেন পৃথ্বী-রাহানেদের সঙ্গে​

আরও পড়ুন: ৬ সেকেন্ডে গোল করে রেকর্ড মিলানের লিয়াওয়ের​

Advertisement

৩১ বছর বয়সি বার্নস প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অজি বোলিং আক্রমণকে। বলেছেন, “আমরাই বিশ্বের সেরা দল। যেকোনও জায়গায় যেকোনও বিপক্ষের বিরুদ্ধে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমাদের বোলাররা অবিশ্বাস্য বোলিং করছে। আর এটা ওরা দীর্ঘদিন ধরেই করে চলছে। আমরা জানি একের পর এক ম্যাচে ওরা বিপক্ষকে চাপে ফেলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement