India vs England 2021

বাড়ছে করোনা, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টি২০ ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি টি২০ ম্যাচগুলিতে দর্শকদের ছাড়াই খেলতে হবে বিরাট কোহলীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ০০:২১
Share:

মোতেরার নরেন্দ্র্র মোদী স্টেডিয়াম ছবি টুইটার

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি টি২০ ম্যাচগুলিতে দর্শকদের ছাড়াই খেলতে হবে বিরাট কোহলীদের। সোমবার গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিবৃতি জারি করে এই কথা জানায়। মঙ্গলবারের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার ও শনিবার আরও দুটি টি২০ ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। সমস্ত ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

Advertisement

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি বিবৃতিতে জানান, ‘‘করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে আমরা কথা বলি। তখনই ঠিক হয় বাকি খেলাগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই।’’

টিকিট যাঁরা কেটে ফেলেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানানো হয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। টেস্ট ম্যাচ ও প্রথম দুটি টি২০-র জন্য পঞ্চাশ শতাংশ দর্শকের ঢোকার অনুমতি দিয়েছিল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement