ICC Test Cricket Championship

WTC Final 2021: আন্তর্জাতিক কেরিয়ারের শেষদিনে বি জে ওয়াটলিংকে শুভেচ্ছা বিরাটের, দেখুন ভিডিয়ো

বি জে ওয়াটলিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আসার আগেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২০:২২
Share:

ওয়াটলিংকে শুভেচ্ছা বিরাটের টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষদিনে শেষ টেস্ট খেলতে নামা বি জে ওয়াটলিংকে শুভেচ্ছা জানান বিরাট কোহলী। ষষ্ঠ দিনের খেলা শুরু হওয়ার আগে কিউয়ি উইকেট রক্ষককে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে আসেন ভারত অধিনায়ক। বিরাটের এই আচরণ মুগ্ধ নেটাগরিকরা।

Advertisement

বি জে ওয়াটলিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আসার আগেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। সেই অনুযায়ী বুধবারই শেষবারের মত নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামলেন ওয়াটলিং।

তবে শুধু নেটাগরিকরা নয়, আইসিসি-ও এই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে প্রশংসা করেছে ভারত অধিনায়কের। সেই ভিডিয়োও ছড়িয়ে যায় নেটমাধ্যমে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জেমিসনের বলে আউট হতে হয় বিরাটকে। দ্বিতীয় ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পান ওয়াটলিং। পরে জানা যায় আঙুলের হাড় সরেছে তাঁর। তবুও আন্তর্জাতিক কেরিয়ারের শেষ দিনে মাঠ ছেড়ে যেতে চাননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement