Uber Cup 2026

ব্যর্থ সিন্ধু, ০-৫ হেরে বিদায় ভারতের

উবের কাপে ১৬ বার চ্যাম্পিয়ন চিন হারানো অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো। পি ভি সিন্ধুরা ০-৫ হারলেন। বিদায় নিল ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৩
Share:

হতাশ: চিনের বিরুদ্ধে জিততে পারলেন না সিন্ধু। —ফাইল চিত্র।

উবের কাপে হেরে বিদায় ভারতের মেয়েদের। মঙ্গলবার চিনের বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে হত ভারতকে। কিন্তু উবের কাপে ১৬ বার চ্যাম্পিয়ন চিন হারানো অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো। পি ভি সিন্ধুরা ০-৫ হারলেন। বিদায় নিল ভারত।

কানাডার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সোমবারই টমাস কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন লক্ষ্য সেনরা। ছেলেরা পারলেও বিদায় নিল মেয়েরা।

ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম টাই লড়ে হেরেছিল ভারতের মেয়েরা৷ ফলাফল হয়েছিল ২-৩। পরের ম্যাচেই ইউক্রেনের বিরুদ্ধে ৪-১ জয় কোয়ার্টার ফাইনালের আশা কিছুটা জাগিয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিনের বিরুদ্ধে জিততে হত। ভারতের এক জনও চিনের কোনও ব্যাডমিন্টর তারকার বিরুদ্ধেজিততে পারেননি।

সিন্ধু হারেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ওয়াং ঝির বিরুদ্ধে। ফল ১৬-২১, ২১-১৯, ১৯-২১। টাইয়ের দ্বিতীয় ম্য়াচে বিশ্বের এক নম্বর জুটি লিউ শেং সু এবং তান নিংয়ের কাছে স্ট্রেট গেমে হারেন প্রিয়া কোনজ়েংবাম ও শ্রুতি মিশ্র৷ টাইয়ের তৃতীয় ম্য়াচে ঈশারানি বড়ুয়া স্ট্রেট গেমে চেন জু ফেইয়ের কাছে ধরাশায়ী হতেই প্রতিযোগিতা ছিটকে যায় ভারত।

শেষ দু'টি নিয়মরক্ষার ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারত ৷ ডাবলসে লড়াই করেও হারতে হয় তানিশা ক্র্য়াস্টো ও কবিপ্রিয়া সেলভম জুটিকে। শেষ ম্য়াচে জু ওয়েন জিংয়ের বিরুদ্ধে হারেন দেবীকা সিংহ৷

এ দিকে ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলিট কমিশনে জায়গা করে নিয়েছেন পি ভি সিন্ধু। অর্থাৎ, খেলার পাশাপাশি এ বার প্রশাসনে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সদস্য হিসাবে ভোটাধিকারও থাকবে সিন্ধুর।

২০২৫ সালের শেষে সিন্ধুকে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থায় সদস্য করার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাতেই সিলমোহর পড়েছে। এ বার ভোটও দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন