mahendra singh dhoni

ছোটবেলার নায়ক ধোনি এখন চেন্নাই সুপার কিংসে সতীর্থ এই ক্রিকেটারের

নেট মাধ্যমে নিজের এই ভাল লাগার কথা তুলেও ধরলেন বাঁহাতি ব্যাটসম্যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৫:৫২
Share:

ধোনিতে মজে আছেন দলের এক তরুণ ক্রিকেটার। ফাইল চিত্র

ছোটবেলায় এই মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে তাঁর ক্রিকেট পাঠ শুরু। এ বার সেই ধোনির সঙ্গে মাঠ থেকে শুরু করে সাজঘরে সময় কাটাচ্ছেন চেন্নাই সুপার কিংসের ২৪ বছরের ক্রিকেটার হরি নিশান্ত। নেট মাধ্যমে নিজের এই ভাল লাগার কথা তুলেও ধরলেন বাঁহাতি ব্যাটসম্যান।

Advertisement

হরি নিশান্ত ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনাকে দেখেই তো বড় হয়েছি। আপনাকে দেখার পরেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ ও ভালবাসা বেড়েছে। সেই মানুষটার সঙ্গে মাঠ, সাজঘরে সময় কাটাতে পারছি। আপনার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করছি। আমার যেন স্বপ্ন পূরণ হল।”

Advertisement

একফ্রেমে 'ক্যাপ্টেন কুল' ও হরি নিশান্ত। ছবি- ইনস্টাগ্রাম।

ঘরোয়া টি-টোয়েণ্টিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। রাজ্য দলের হয়ে ভাল খেলার সঙ্গে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ডিণ্ডিগুল ড্রাগনসের হয়ে গত মরসুমে নিজেকে মেলে ধরেন এই বাঁহাতি অলরাউন্ডার। ফলে ধোনির দলে সুযোগ পেয়েছেন।

Advertisement

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে চেন্নাই সুপার কিংস ও ‘ক্যাপ্টেন কুল’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement