IPL 2021

অনিশ্চয়তা তৈরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে পৌঁছে চেন্নাই শিবিরে যোগ দিলেন জাডেজা

মনে করা হচ্ছে, সময়ের আগেই তাঁর বুড়ো আঙুলের চোট সেরে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ২২:৪২
Share:

প্রথম ম্যাচ থেকেই খেলবেন জাডেজা? ফাইল ছবি

মাত্র ২৪ ঘণ্টা আগেই চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কর্তা কাশী বিশ্বনাথন রবীন্দ্র জাডেজাকে নিয়ে মন্তব্য করে অনিশ্চয়তা তৈরি করেছিলেন। শুক্রবারই মুম্বইয়ে শিবিরে যোগ দিলেন সৌরাষ্ট্রের স্পিনার। মনে করা হচ্ছে, সময়ের আগেই তাঁর বুড়ো আঙুলের চোট সেরে গিয়েছে। আপাতত মুম্বইয়ের একটি হোটেলে নিভৃতবাসে রয়েছেন জাডেজা।

Advertisement

জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জাডেজা। তাঁর অস্ত্রোপচার করা হয়, যা তাঁকে ছিটকে দেয় ইংল্যান্ড সিরিজ থেকে। আইপিএলেও জাডেজাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সম্প্রতি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছিলেন। শুক্রবার সেই বিশ্বনাথনই জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকেই জাডেজাকে পাওয়ার ব্যাপারে তাঁরা আশাবাদী।

এর মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে দলের সহ-অধিনায়ককে নিয়ে। ২০০৮ থেকেই ধোনির সহকারী হিসেবে ছিলেন রায়না। গত বার তিনি খেলেননি। এ বার এখনও পর্যন্ত তাঁর নাম সহকারী হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে জাডেজার নাম ভাসছে। যদিও বিশ্বনাথন বলেছেন, “প্রতিযোগিতার সময় আরও এগিয়ে এলে আমরা সহ-অধিনায়কের নাম ঘোষণা করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement