Jeniffer Paes

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত জেনিফার পেজ, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার প্রাক্তন অলিম্পিয়ানের

দীর্ঘ রোগ ভোগের পর রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জেনিফার পেজ। প্রাক্তন অলিম্পিয়ানের বয়স হয়েছিল ৭২। তাঁরই সন্তান টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:৫১
Share:

(বাঁ দিকে) লিয়েন্ডার পেজ এবং জেনিফার পেজ (ডান দিকে)। ছবি: এক্স।

প্রয়াত প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ। বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার সকালে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হার মানলেন প্রাক্তন অলিম্পিয়ান। বাবা ভেস পেজের মৃত্যুর কয়েক মাসের মধ্যে মাকেও হারালেন লিয়েন্ডার পেজ। জেনিফারের মৃত্যুর খবর জানিয়েছে পেজ পরিবার।

Advertisement

১৯৭২ সালের অলিম্পিক্সে ভারতের বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন জেনিফার। এ ছাড়া ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। পেশায় চিকিৎসক ভেস অলিম্পিক্স পদকজয়ী। তাঁদের সন্তান লিয়েন্ডার ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। অলিম্পিক্স পদক রয়েছে তাঁরও। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন। ১৯৭১ সালে ব্রোঞ্জ পদকজয়ী বিশ্বকাপের দলেও ছিলেন। বাবা-মা এবং সন্তান তিন জনই অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন। ভারতে এমন পরিবার দ্বিতীয় নেই।

জেনিফারের আরও একটি পরিচয় রয়েছে। সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের বংশধর ছিলেন তিনি। গত ১৪ অগস্ট প্রয়াত হন ভেস। যদিও শেষ জীবনে দু’জনে একসঙ্গে থাকতেন না। তাঁদের সম্পর্কে ভাঙন ধরে বেশ কয়েক বছর আগেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement