Badminton Rules

আগামী বছর থেকে বদলে যাচ্ছে ব্যাডমিন্টনের বেশ কিছু নিয়ম, খেলার আকর্ষণ বাড়াতে সিদ্ধান্ত বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার

২০২৫ সালে কিছু গ্রেড-৩ প্রতিযোগিতায় পরীক্ষা চালিয়েছিল বিডব্লিউএফ। পাঁচ রকম স্কোরিং পদ্ধতি নিয়ে দীর্ঘ বিশ্লেষণ ও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

খেলার আকর্ষণ বৃদ্ধি করতে আগামী বছর থেকে বদলে যেতে চলেছে ব্যাডমিন্টনে বেশ কয়েকটি নিয়ম। তার মধ্যে অন্যতম ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্ট করে হবে একেকটি গেম। ডেনমার্কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লিউএফ) বার্ষিক সাধারণ সভায় নতুন নিয়মগুলি অনুমোদিত হয়েছে। ২৪৫টি ভোটের মধ্যে ১৯৮টি ভোটই পড়েছে পরিবর্তনের পক্ষে।

Advertisement

কী কী পরিবর্তন হচ্ছে

১) ব্যাডমিন্টনের গেমগুলি হয় ২১ পয়েন্টের। যে খেলোয়াড় আগে ২১ পয়েন্টে পৌঁছোন, তিনি গেম জেতেন। নতুন নিয়মে ১৫ পয়েন্টে পৌঁছোতে পারলেই গেম জেতা যাবে। আগের মতো অন্তত ২ পয়েন্টের ব্যবধান থাকতে হবে এবং তিনটি গেমের মধ্যে দু’টি গেম জিতলে ম্যাচ জেতা যাবে।

Advertisement

২) বদল করা হয়েছে ২ পয়েন্টের ব্যবধানের নিয়মও। কোনও গেম ১৪-১৪ অবস্থায় পৌঁছোলে এক জনকে টানা ২ পয়েন্ট জিততে হবে। না হলে খেলা চলতে থাকবে। তবে ২১ পয়েন্টের বেশি খেলা হবে না। কোনও খেলোয়াড় ২১-২০ ব্যবধানে এগিয়ে গেলে গেম জিতে যাবেন। ফলে ম্যাচের সময় নিয়ন্ত্রণে থাকবে। এখন সর্বোচ্চ ৩০ পয়েন্ট পর্যন্ত খেলা হয়।

৩) এখন ১১ পয়েন্টের পর ‘টেকনিক্যাল টাইম আউট’ দেওয়া হয়। নতুন নিয়মে ৮ পয়েন্টের পর ‘টেকনিক্যাল টাইম আউট’ হবে। বিরতির সময় আগের মতোই ৬০ সেকেন্ড থাকছে।

Advertisement

ম্যাচের সময় কমানোই মূল লক্ষ্য বিডব্লিউএফ কর্তাদের। এখন কিছু ম্যাচ ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সাধারণ ভাবে একটি ম্যাচ শেষ হতে গড়ে ৪০-৪২ মিনিট সময় লাগে। এই সময় কমিয়ে ৩০ মিনিটের কাছাকাছি করার কথা ভাবা হয়েছে। ২০২৫ সালে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো নির্দিষ্ট কিছু গ্রেড-৩ প্রতিযোগিতায় পরীক্ষা চালিয়েছিল বিডব্লিউএফ। পাঁচ রকম স্কোরিং পদ্ধতি নিয়ে বিশ্লেষণ ও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মগুলি কার্যকর হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে। ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যতের স্বাথেই পরিবর্তন বলে জানিয়েছেন বিডব্লিউএফ কর্তৃপক্ষ। গেমের সময় কমে যাওয়ায় ব্যাডমিন্টন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement