রাজ্য সাব জুনিয়র দাবায় এ বার খেলতে দেখা যাবে জাতীয় স্কুল গেমসে সোনা জয়ী রাজদীপ সরকার ও রাজ্য চ্যাম্পিয়ন অর্পিতা মুখোপাধ্যায়কে। দু’জনই সম্ভবত শীর্ষ বাছাই হবে ছেলে ও মেয়েদের বিভাগে।
আজ শুক্রবার পঞ্জাব ভবনে শুরু হচ্ছে সাব জুনিয়র দাবা। ফাইনাল ৩ জুলাই। মোট ১৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। গ্লোবাল চেজ ফাউন্ডেশনের পরিচালনায় এ বারের প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হবে ট্রফি ও সার্টিফিকেট। প্রতিযোগিতা হবে আট রাউন্ডের। উদ্যোক্তারা জানিয়েছেন, রাজ্যের প্রায় সব প্রতিভাবান দাবাড়ুই অংশ নেবে। তিন দিনের প্রতিযোগিতা থেকে জাতীয় সাব জুনিয়র দাবার বাংলা দল বাছাই হবে।