All England Open 2026

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের শুরুতেই চমক লক্ষ্যের, ভারতীয় তারকার সামনে লক্ষ্যচ্যুত বিশ্বের এক নম্বর চিনের ইউকি

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডেই চমকে দিলেন ভারতের লক্ষ্য সেন। ১ ঘণ্টা ১৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর চিনের শি ইউকিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২২:৪৩
Share:

লক্ষ্য সেন। —ফাইল চিত্র।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই চমক লক্ষ্য সেনের। প্রথম রাউন্ডেই ভারতীয় তারকা হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর শি ইউকিকে। লক্ষ্যের পক্ষে ম্যাচের ফল ২৩-২১, ১৯-২১, ২১-১৭।

Advertisement

চিনের খেলোয়াড়ের সঙ্গে ১ ঘণ্টা ১৮ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেন লক্ষ্য। ম্যাচের প্রথম থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম গেম লক্ষ্য জেতেন ২৩-২১ ব্যবধানে। ৩৫ শটের র‌্যালি খেলে গেম পয়েন্ট জেতেন ভারতীয় খেলোয়াড়।

প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমেও আগ্রাসী মেজাজে শুরু করেন লক্ষ্য। এক সময় ৮-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তার পর ইউপির এগিয়ে যান। টানা পাঁচটি পয়েন্ট জিতে নেন চিনের খেলোয়াড়। ৮-১১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর লক্ষ্য আর গেম দখলে রাখতে পারেননি। শেষ পর্যন্ত হেরে যান ১৯-২১ ব্যবধানে।

Advertisement

নির্ণায়ক তৃতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একটা সময় পর্যন্ত সমানে সমানে লড়াই চললেও লক্ষ্যের ধারাবাহিক আক্রমণের সামনে শেষ দিকে আর পারেননি ইউকি। ২১-১৭ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নেন বিশ্বের ১২ নম্বর লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যকে খেলতে হবে হংকংয়ের অ্যানগাস এনজি কা লংয়ের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement