Chess Controversy

ক্র্যামনিককে সমর্থন করি না, তির গুকেশের

ক্র্যামনিকের দাবি কী? প্রাক্তন রুশ বিশ্বচ্যাম্পিয়ন ক্র্যামনিক প্রয়াত মার্কিন গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিতস্কি ও চেক প্রজাতন্ত্রের ডেভিড নাভারার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। যে দাবি উড়িয়ে দেয় আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিডে)।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৯
Share:

গুকেশ ডোম্মারাজু। —ফাইল চিত্র।

দাবায় প্রতারণা নিয়ে সাম্প্রতিক কালে যে রকম হইচই হচ্ছে, তা নিয়ে নিজের মতামত জানালেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দাবায় প্রতারণা নিয়ে ভ্লাদিমির ক্র্যামনিকের দাবি তিনি সমর্থন করেন না।

ক্র্যামনিকের দাবি কী? প্রাক্তন রুশ বিশ্বচ্যাম্পিয়ন ক্র্যামনিক প্রয়াত মার্কিন গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিতস্কি ও চেক প্রজাতন্ত্রের ডেভিড নাভারার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। যে দাবি উড়িয়ে দেয় আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিডে)। এর পরে তিনি ফিডের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

‘‘আমি কোনওরকম অন্যায্য ও অনৈতিক ভাবে খেলার বিরুদ্ধে। জীবনে কখনও সেরকম কিছু করিনি। আশা করি সে রকম কেউ করবেন না। এই সমস্যাটা কিছুদিন হল লক্ষ্য করা যাচ্ছে,’’ প্রাগ দাবা উৎসবের আগে সাংবাদিক বৈঠকে বলেন গুকেশ। আরও বলেছেন, ‘‘আমার মনে হয় সমস্যাটা যতটা তার চেয়ে বেশি করে দেখানো হচ্ছে। বিশেষ করে ক্র্যামনিকের অভিযোগ। ক্র্যামনিক যা করছেন, তা সমর্থন করি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন