Protest

ধর্নায় ১১৫৭ দিন, উচ্চ প্রাথমিকে এখনও বাকি ১২৪১ জনের নিয়োগ

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, কেন এখনও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল না, তা জানতে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ৩০ মার্চ শিক্ষাসচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সচিব এবং স্কুলশিক্ষা কমিশনারকে আদালতে তলব করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩
Share:

—প্রতীকী চিত্র।

মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ধর্নায় বসে থেকেই কেটে গিয়েছে ১১৫৭ দিন। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এলেও এখনও ১২৪১ জনের কাউন্সেলিং হয়ে নিয়োগপত্র পাওয়া বাকি। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ওই ১২৪১ জনের কাউন্সেলিং হওয়ার পরে তাঁরা চাকরির নিয়োগপত্র পেলে তবেই এই বিক্ষোভ-আন্দোলন থামবে। কবে হবে বাকি ১২৪১ জনের নিয়োগ? চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের নির্দেশে তাঁরা এখন আশার আলো দেখছেন।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, কেন এখনও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল না, তা জানতে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ৩০ মার্চ শিক্ষাসচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সচিব এবং স্কুলশিক্ষা কমিশনারকে আদালতে তলব করেছে। ৩০ মার্চের মধ্যে যদি নিয়োগ সম্পূর্ণ না হয়, তা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বুধবার বললেন, ‘‘২০২৪ সালের ২৮ অগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চ প্রাথমিকের ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ সম্পূর্ণ করতে হবে। উচ্চ প্রাথমিকে ধাপে ধাপে নিয়োগ হলেও ১৪০৫২ জনের সবার নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। এই ঘটনায় আদালত অবমাননার অভিযোগে মামলা হয়। তার পরেও নির্দিষ্ট সময়ে নিয়োগ শেষ হয়নি। বাকি থেকে যায় ১২৪১ জনের নিয়োগ। এর পরে গত ৪ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১২৪১ জনের নিয়োগ প্রক্রিয়া ২০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। সেই সময়ের মধ্যেও নিয়োগ সম্পূর্ণ না হওয়ায় আদালত অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। এ বার শিক্ষা দফতরের ওই চার কর্তাকে আদালত তলব করল।’’

এ বিষয়ে শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘উচ্চ প্রাথমিকের বাকি প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ করার বিষয়ে আমরা আন্তরিক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন