ছবি: শঙ্কর নাগ দাস, নিজস্ব চিত্র
যে আউটফিল্ড নিয়ে যাবতীয় নাটক, তা মেরামতির প্রস্তুতি শনিবার ইডেনে। (নীচে) যুবভারতীতে রোলার নামল। কিন্তু বিতর্ক থামল না। দিন কয়েক আগেই এই মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন রবের্তো কার্লোসরা। এ দিন রোলার নামানোর পরে দেখা যায় মাঠের কিছু জায়গার ঘাস উঠে আসছে।