বিশ্বকাপ টিকিট কম দামেই

ইডেনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম কমই রাখছে সিএবি। যে চারটি প্র্যাকটিস ম্যাচ ও তিনটি মূলপর্বের ম্যাচ হবে ইডেনে, সেগুলির টিকিটের দাম ধার্য করা হয়েছে একশো, দুশো ও পাঁচশো টাকা। তবে ফাইনালের টিকিটের দাম অবশ্যই অনেক বেশি। তার দাম হবে পাঁচশো, হাজার ও দেড় হাজার টাকা। প্রথমে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৩২
Share:

ইডেনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম কমই রাখছে সিএবি। যে চারটি প্র্যাকটিস ম্যাচ ও তিনটি মূলপর্বের ম্যাচ হবে ইডেনে, সেগুলির টিকিটের দাম ধার্য করা হয়েছে একশো, দুশো ও পাঁচশো টাকা। তবে ফাইনালের টিকিটের দাম অবশ্যই অনেক বেশি। তার দাম হবে পাঁচশো, হাজার ও দেড় হাজার টাকা। প্রথমে অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এ জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ‘বুকমাইশো’ নামক এক ওয়েবসাইটকে। সিএবি যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, ‘‘অনলাইনে বিক্রি শেষ হয়ে গেলে অনুমোদিত সংস্থা ও সদস্যদের টিকিট বন্টন করা হবে। তার পর যদি কিছু টিকিট অবশিষ্ট থাকে, তখন সেগুলি কাউন্টার থেকে বিক্রি করা হবে।’’ টিকিট বন্টনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement