বৃষ্টিতে ড্র প্রথম টেস্ট

পর পর দু’দিনের টানা বৃষ্টিতে ড্র হয়ে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। চট্টগ্রামে শুক্রবারের পর শনিবারও বৃষ্টির কারণে একটা বলও খেলা গেল না। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭৮ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে তুলেছিল ৬১ রান। সেই অবস্থাতেই শেষ হল ম্যাচ। টেস্ট অভিষেকেই প্রথম ইনিংসে ৩৭ রানে চার উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৪:১৬
Share:

পর পর দু’দিনের টানা বৃষ্টিতে ড্র হয়ে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। চট্টগ্রামে শুক্রবারের পর শনিবারও বৃষ্টির কারণে একটা বলও খেলা গেল না। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭৮ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে তুলেছিল ৬১ রান। সেই অবস্থাতেই শেষ হল ম্যাচ। টেস্ট অভিষেকেই প্রথম ইনিংসে ৩৭ রানে চার উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement