১৬ ডিসেম্বর, ১৯৬৫

ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্পকার উইলিয়াম সমারসেট মমের মৃত্যু। তিরিশের দশকের ‘সবচেয়ে দামি’ লেখক ছিলেন তিনি। পেশায় তিনি ডাক্তার ছিলেন। পাশাপাশি, সাহিত্যচর্চাও করতেন। ১৮৯৭ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘লিজা অফ ল্যামবেথ’ সাফল্য পাওয়ার পরই তিনি ডাক্তারি ছেড়ে দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি রেড ক্রশ-এ যোগ দেন। কাজ করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থায়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব ও পরবর্তী অভিজ্ঞতাই উপন্যাস ও ছোট গল্পগুলির মধ্য ফুটিয়ে তুলেছেন। তাঁর অন্যতম সেরা সাহিত্যসৃষ্টিগুলি— অফ হিউম্যান বন্ডেজ, দ্য ম্যাজিসিয়ান, দ্য রেজরস এজ ইত্যাদি উল্লেখযোগ্য। পঁয়ত্রিশ অনুর্দ্ধ সেরা ব্রিটিশ সাহিত্যিকদের জন্য ১৯৪৭ সালে তিনি নিজের নামে পুরস্কার প্রদানের ব্যবস্থা করেন।

Advertisement
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০০:৪৮
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement