কেরলের কোঝিকোড়ে জন্মগ্রহণ করেন ‘ভারতের দুধওয়ালা’ ভার্গিজ কুরিয়েন। তাঁকে ‘শ্বেত বিপ্লবের জনক’ বলা হয়। তাঁর নেতৃত্বে ১৯৭০ সালে দেশ জুড়ে শুরু হয় ‘অপারেশন ফ্লাড’। দুধ উত্পাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ‘আমুল’ সংস্থা তৈরি করে দুধ ও দুগ্ধজাত দ্রব্যে আমূল পরিবর্তন আনেন।