৩০ নভেম্বর, ১৮৫৮

অধুনা বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বেতার তরঙ্গ নিয়ে তাঁর পরীক্ষানিরীক্ষার জন্য আইইইই তাঁকে রেডিও বিজ্ঞানের অন্যতম জনক আখ্যা দিয়েছে। তাঁকে বাংলা কল্পবিজ্ঞানের জনক বলা হয়। ১৯৩৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি। তাঁর আবিষ্কৃত ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন উদ্ভিদের প্রাণের অস্তিত্ব। রেডিও সিগন্যাল চিহ্নিত করতে তিনিই প্রথম সেমিকন্ডাক্টরের ব্যবহার করেন তিনি। ডায়োড ডিটেক্টর আবিষ্কার করে ভারতীয় উপমহাদেশের প্রথম বিজ্ঞানী হিসাবে ১৯০৪ সালে মার্কিন পেটেন্ট পান তিনি। ১৯২০ সালে রয়্যাল সোসাইটির ফেলো ও ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ০০:০৫
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement