৫ নভেম্বর, ২০১১

গায়ক, সুরকার ও কবি ভূপেন হাজারিকার মৃত্যু। মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের বার্তাবাহক তাঁর গান বাংলা ও হিন্দিতে অনূদিত হয়েছে। অসমের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে খুবই জনপ্রিয় তাঁর গান। ভারতীয় সিনেমায় অসম ও উত্তর-পূর্বের লোকগীতি ও সংস্কৃতির পরিচয় ঘটানোয় তাঁর ভূমিকা অনস্বীকার্য। ১৯৯৮-২০০৩ পর্যন্ত সঙ্গীত নাটক অ্যাকাডেমি’র চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরই সবচেয়ে জনপ্রিয় গান হিসাবে মনোনীত হয় তাঁর গান ‘মানুষ মানুষের জন্য’। মাত্র ১২ বছর বয়সে তিনি সিনেমায় গান গেয়েছিলেন ও ১৩ বছর বয়সে তাঁর লেখা প্রথম গান— অগ্নিযুগের ফিরিঙ্গতি। ১৯৭৫-এ সেরা সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পান। ১৯৯৭-এ পদ্মশ্রী, ২০০১-এ পদ্মভূষণ ও ১৯৯২-এ দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০০:২৪
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement