নাম আছে, না নেই? গোটা বাংলা জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। নিবিড় সংশোধনের পর, ২৮ ফেব্রুয়ারি, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার পরেই কলকাতা পুরসভার ৩২ নং ওয়ার্ডের ২৭২ জন বাসিন্দা খেয়াল করেছেন যে, তাঁদের নাম বেমালুম গায়েব। তাঁরা আছেন, আছে তাঁদের নথিপত্রও। তবু কমিশনের চোখে তাঁরা ‘ডিলিটেড’।