Swapan Kamilya Death

‘ফেরার’ অভিযুক্ত বিডিও, ভোট এসে চলেও গেল, আদৌ বিচার পাবে নিহত স্বপন কামিল্যার পরিবার?

দত্তাবাদে খুন হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা। শীর্ষ আদালতের আত্মসমর্পণের নির্দেশ, এখনও ফেরার অভিযুক্ত বিডিও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:০০
Share:
Advertisement

২০২৫-এর অক্টোবর। স্বপন কামিল্যার খোঁজে তাঁর গ্রামে গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। দত্তাবাদে সোনার দোকান ছিল স্বপনের। গ্রামের লোকেরা শুনেছিলেন, বিডিও-র বাড়িতে সোনা চুরি হয়েছে। সেই সোনা স্বপনের দোকানে বিক্রি করা হয়েছে। তাই স্বপনের খোঁজ করছেন বিডিও। ২৮ অক্টোবর, দত্তাবাদ থেকে অপহরণ করা হয় স্বপনকে। তুলে নিয়ে যাওয়া হয় যে বাড়ি ভাড়া নিয়ে স্বপন দোকান চালাতেন, সেই বাড়ির মালিক গোবিন্দ বাগকেও। অভিযোগের তির ছিল বিডিও-র দিকেই। গোবিন্দ অবশ্য সে দিন ফিরতে পেরেছিলেন। স্বপন আর ফেরেননি। যাত্রাগাছির খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় পর দিন। ঘটনার পর প্রায় বছর ঘুরতে চলল। স্বপনের মৃত্যুরহস্যের কিনারা হয়নি এখনও, গ্রেফতার হননি বিডিও প্রশান্ত বর্মণও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement