রাজ্যে পালাবদল। পালা বদলের ডাক উঠেছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দফতরেও। দীর্ঘ দিন ধরেই সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তের কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন তাঁরা। প্রযোজকদের অনেককে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এত দিন সবই ছিল চাপা ক্ষোভ। ক্ষমতা বদল হতেই ইমপা-র দফতরে অন্য ছবি। বৈঠক, পাল্টা বৈঠকেও সঙ্কট কাটেনি। এ বার কি জল গড়াবে আদালতে?