আবগারি দুর্নীতিতে ‘কিংপিন’ হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে। যার জেরে ১৫৬ দিন জেলবন্দি হতে হয় তাঁকে। সিসৌদিয়া জেলে ছিলেন ৫৩০ দিন। দিল্লির ক্ষমতা হারায় আপ। এত দিনে সেই অভিযোগ থেকে মোট ২৩ জনকে মুক্তি দিল আদালত। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।