West Bengal Election 2026
পশ্চিমবঙ্গে এমন নজির বিরল, একই কেন্দ্রে ছ’জন মহিলা প্রার্থী কে জিতবে সোনারপুর দক্ষিণে
সোনারপুর দক্ষিণের মোট ভোটারের প্রায় পঞ্চাশ শতাংশই মহিলা ভোটার। নাগরিক পরিষেবা নিয়ে স্থানীয়দের ক্ষোভ রয়েছে। এখানে কোনটা ফ্যাক্টর? ভাতা নাকি নাগরিক পরিষেবা?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০৭
সোনারপুর দক্ষিণ বিধানসভা। একদা বামেদের কেন্দ্র। ২০১১ সাল থেকে টানা শাসক তৃণমূল কংগ্রেসের দখলে। ২০২১ সালে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র জিতেছিলেন ২৬ হাজার ভোটের মার্জিনে। বিজেপি প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়েছিল সোনারপুর দক্ষিণে। এবারে বিজেপি প্রার্থী অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রের আরেকটি বিশেষত্ব, এই কেন্দ্রের ছয় দলের প্রার্থীই মহিলা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)