নয়াদিল্লির ভারত মণ্ডপমে চলছে আন্তর্জাতিক কৃত্রিম মেধা সম্মেলন। সম্মেলনের প্রথম দিন থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এ দিকে চিনা রোবটকে নিজেদের তৈরি বলে দাবি করে হইচই ফেলে দিয়েছে নয়ডার বেসরকারি বিশ্ববিদ্যালয়। নেটিজ়েনদের সৌজন্যে গোটা বিশ্বে এই ঘটনা নিয়ে চলছে তোলপাড়। বিতর্কের কেন্দ্রে চিনের তৈরি রোবো-কুকুর। অন্য দিকে গ্যালগটিয়াস-কান্ড নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন বিরোধীরা। কৃত্রিম মেধা নিয়ে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় নামার আগেই এই ঘটনা কি বড় ধাক্কা দেবে ভারতের উদ্যোগকে?