WB Election 2026

হাতে পাসপোর্ট, তাও নাম নেই ভোটার তালিকায়, ‘আমরা বাংলাদেশি নাকি?’, প্রশ্ন ক্ষুব্ধ ভোটারদের

চৌরঙ্গী কেন্দ্রের ৪৪ নং ওয়ার্ডে মূলত ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস। রাজ্যের ভোটার তালিকায় বাতিল প্রায় ৯১ লক্ষ ভোটারের মধ্যে আছেন এই এলাকার বহু মানুষ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২০:৩৩
Share:
Advertisement

আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। তাঁরাও আছেন আগের মতো। শুধু নাম নেই ভোটার তালিকায়। এই রাজ্যেরই বাসিন্দা, তবু কেন যে ভোটার তালিকায় নাম নেই, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না বিলকিস। বিলকিসের মতোই দিশেহারা জেহবুন্নিসা। বাপ-দাদার ভিটেয় দাঁড়িয়ে আচমকা দেখছেন, তাঁর উত্তরসূরিরা আর এ রাজ্যের ভোটার নন। কারণ জানেন না। শুধু জানেন, এই মাটির সঙ্গে তাঁদের নাড়ির টান। চৌরঙ্গী কেন্দ্রের ৪৪ ন‌ং ওয়ার্ড জুড়ে চাপা ক্ষোভ, হতাশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement