দ্বন্দ্ব, বিরোধ ছিলই। প্রকাশ্যেই ছিল। বিধানসভা নির্বাচনের আগে টলিউডের ফাটল আবারও পরিষ্কার হয়ে গেল। সৌজন্যে দুই তৃণমূল নেতা। দেব অধিকারী বনাম স্বরূপ বিশ্বাস। তর্ক এ বার তৃণমূলেরই প্রকল্প নিয়ে। স্বাস্থ্যসাথী। টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা। টেকনিশিয়ান স্টুডিয়োর ক্যাম্পে হাজির দেব, কোয়েল। নেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সেই উত্তর দিতে গিয়েই এবার দেবকে চ্যালেঞ্জ ছুঁড়লেন স্বরূপ বিশ্বাস।