২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্রে ৬৮ হাজারের বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এসআইআর-এ নাম বাদ গিয়েছে ৭৮ হাজারের বেশি। ভোটার তালিকার ঝাড়াইবাছাইয়ে হাজার হাজার নাম বাদ গিয়েছে পাশের কেন্দ্র মেটিয়াবুরুজেও। দুই কেন্দ্রেই অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকা সত্ত্বেও অথবা নথি দেওয়ার পরেও কাটা গিয়েছে নাম। দুই কেন্দ্রের হাজার হাজার ভোটার কি ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন?