Mamata Banerjee

আইনজীবীর শামলা পরে মমতা, সওয়াল শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে হাই কোর্ট চত্বরে ‘চোর’ স্লোগান

ভোট-পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে। ওই মামলায় সওয়াল করতে আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১২:৪৯
Share:
Advertisement

আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই কোর্টে গিয়ে সওয়াল। নির্বাচনের আগেও তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। এ বার নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে হাই কোর্টে হাজির রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলির প্রেক্ষিতে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ-পুত্র আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয়। সওয়াল শেষে আদালত থেকে বেরিয়ে আসতেই মমতাকে ঘিরে আইনজীবীদের বিক্ষোভ। সব মিলিয়ে কোর্টচত্বরে ছড়ায় উত্তেজনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement