সোনা পাপ্পুর আত্মপক্ষ সমর্থনের ভিডিয়ো প্রকাশ হওয়ায় অনেক প্রশ্নই উঠছে। কোন নিরাপত্তার আশ্বাস পেয়ে প্রকাশ্যে এলেন ঘটনায় মূল অভিযুক্ত? কাঁকুলিয়া এলাকার রাজনৈতিক সমীকরণ বলছে, দুই পক্ষকেই সংঘর্ষ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল উঁচুতলার নেতৃত্ব। বাস্তবে হয়েছে একেবারে উল্টো। তা হলে এলাকায় আবার সংঘর্ষ বাধবে না তো? প্রশ্ন থেকেই যাচ্ছে।