হিন্দমোটর কারখানার কী হবে? প্রতিশ্রুতির ভিড়েও উত্তর নেই ভোটের উত্তরপাড়ায়

রাজনীতির চাপানউতর আছে, তবে উত্তরপাড়ায় ভোটে কাব্যে উপেক্ষিতা ‘বন্ধ’ হিন্দমোটর কারখানা।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২১:১০
Share:
Advertisement

প্রায় এক যুগ হতে চলল, রাজনীতির চাপানউতর নীরবে শুনছে হিন্দমোটর কারখানা চত্বর। ২০১৪ সালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়েছিল কর্তৃপক্ষ। তার পর থেকে কর্মমুখর কারখানা যেন মৃত্যু উপত্যকা। ২০২২ থেকে হিন্দমোটরের জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য। তবে, হিন্দমোটরের পুরনো শ্রী আর ফেরেনি। জঙ্গলে ঢাকা কারখানার ধ্বংসাবশেষে যেন থমকে আছে ইতিহাস। ভোটের প্রচারে প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আছে, চাপানউতর আছে। তবে, হিন্দমোটরের দিকে নজর কি আদৌ আছে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement